বিদায় ডব্লিউডব্লিউডিসি, স্বাগতম অ্যাপল ডেভেলপার

১৯ নভেম্বর, ২০১৯ ১১:২৯  
ডেভেলপার কমিউনিটির জন্য ‘অ্যাপল ডেভেলপার’ নামের একটি বিশেষ অ্যাপ আনছে অ্যাপল। বর্তমান `ডব্লিউডব্লিউডিসি' নাম পরিবর্তনের পাশাপাশি অ্যাপটিতে নতুন কিছু ফিচারও যোগ করেছে অ্যাপল। অ্যাপটিতে বর্তমানে টেকনিকাল নানা তথ্য ও ৬০০ ভিডিও দেখা যাচ্ছে। চারটি বিভাগে সাজানো অ্যাপটিতে রয়েছে ডিসকভার, ডেভেলপার কমিউনিটির তথ্য, খবরা-খবর, আপডেট ও ভিডিও বিভাগ। নতুন এই অ্যাপে আপাতত অ্যাপল ডেভেলপার ফোরাম বা লোকাল অ্যাপল ডেভেলপার প্রোগ্রাম যেমন অ্যাপ অ্যাক্সেলেরেটর, ডিজাইন ল্যাব বা ডেভেলপার একাডেমিকসের সঙ্গে যুক্ত হওয়ার কোনো সুযোগ রাখা হয়নি। ফলে ডেভেলপার ইভেন্ট বাদে টেকনিকাল-ডিজাইন আর্টিকেল, ডেভেলপার নিউজ, আপডেট ও ভিডিও পাওয়া যাচ্ছে এখানে। টেক ক্র্যাঞ্চের খবরে বলা হয়েছে,  অ্যাপটির নতুন একটি ফিচারের সাহায্যে যুক্তরাষ্ট্রের ডেভেলপাররা সরাসরি অ্যাপ থেকেই অ্যাপল ডেভেলপার প্রোগ্রামের সদস্য হতে পারবেন। পরবর্তীতে অন্যান্য দেশের জন্যও ফিচারটি চালু করা হবে।